সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে ডগ স্কোয়াড- সন্দ্বীপ প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি মোস্তফা কামাল পাশার ঘোষণা

সন্দ্বীপে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে ডগ স্কোয়াড- সন্দ্বীপ প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি মোস্তফা কামাল পাশার ঘোষণা

সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ থেকেঃ
২৪ ফেব্রুয়ারি বে ভিউ গার্ডেন রেস্টুরেন্টে সন্দ্বীপ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । প্রেসক্লাব সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত স্থানীয় সাংসদ মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার এবং সন্দ্বীপ থানার ওসি জাহেদ নূর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সন্দ্বীপে মাদক নির্মূল তাঁর নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। প্রয়োজনে মাদক নির্মূলে ডগ স্কোয়াড দিয়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ঘাটে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রচেষ্টায় আনা ফেরি ও সিট্রাক চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালু রাখা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত নেতা মুহাম্মদ আলাউদ্দিন শিকদার বলেন, নির্বাচনের পর ঘাটে স্পিডবোট ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে। একটি ঘাটে ভাড়া ৩০০ থেকে ৫০০ টাকা ঘোষণা করে যাত্রীদের ক্ষোভের মুখে পড়েছে।
তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে ভাড়া সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হয়েছে। প্রায় সাড়ে চার লাখ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত বহাল রাখতে সাংসদের হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল এবং জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা আমীর সিরাজুল ইসলাম ফিরোজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা অফিসারগণসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সন্দ্বীপ প্রেসক্লাবের সাংবাদিক ও অন্যান্য মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া শেষে ইফতার অনুষ্ঠান পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *