সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সীতাকুণ্ড শাখার উপজেলা সভাপতি, সাবেক ছাত্রনেতা মুঃ মিছবাহুল আলম রাসেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন আজাদ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা আমীর ও শ্রমিক প্রধান উপদেষ্টা মাওঃ মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ তাহের,
জেলা শ্রমিক কল্যাণ অফিস সম্পাদক কাজী নজরুল ইসলাম,
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী,
অফিস সম্পাদক আবু হাফস নকিব,
মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,
যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা সভাপতি শামছুল হুদা,
আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাওঃ নুরুল কবির,
শ্রমিক কল্যান উপজেলা সহসভাপতি আবেদ শাহ,
১নং ইউনিয়ন আমীর আব্দুর রহমান,
৪নং ইউনিয়ন আমীর শহীদুল ইসলাম,
সাবেক কমিশনার রায়হান উদ্দিন,
জয়নাল আবেদীনসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা ইসমাইল হোসেন সিরাজী, ইব্ররাহীম খলিল, মাহমুদুল করিম, মাহমুদুর রহমান ফারহান, নেছার আহমেদ, বেলায়েত হোসাইন, মামুন উদ্দিন, অধ্যাপক নিজাম উদ্দিন, ইসমাইল হোসেন চৌধুরী, জাহাংগীর আলম, পেয়ার আহম্মেদ, এনামুল হক জুয়েল প্রমুখ।
ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
আল্লাহ তাআলা যেন এ মহতী প্রচেষ্টাকে কবুল করেন এবং শ্রমিক সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক দান করেন।
সীতাকুন্ড টাইমস সীতাকুন্ড অনলাইন নিউজ পোর্টাল